ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয় Students Teachers
প্রতিষ্ঠানের ইতিহাস

    ১৯৯৫ সালে অজপাড়াগায় নারী শিক্ষার অগ্রদূত অত্র বিদ্যালয়টি একটি খোলা আবাদী মাঠে উজলপুর গ্রামের ভৈরব নদীর তীরে  জনাব মোঃ  আব্দুল আজিজের নিরন্তর প্রচেষ্টা ও ফতেপুর-উজলপুর গ্রামের তৎকালীন গ্রামবাসীর সহযোগীতায় স্থাপিত হয়। বিদ্যালয়টির সামনে ভৈরব নদী নদীর অপর তীরে ফতেপুর গ্রাম। দক্ষিণে কালাচাঁদপুর, উত্তরে মনোহরপুর, তেরঘরিয়া ও  শোলমারী গ্রাম।  ৫/৬ টি গ্রামে থেকে এই বিদ্যালয়টিতে শিক্ষাথীরা পড়াশোনা করে। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় 350 জন মেয়ে পড়াশোনা করছে। তিনতলা ভবন একটি সহ  একটি পুরাতন আধাপাকা  ভবন , ওয়াশ ব্লক, বিজ্ঞানাগার , মাল্টিমিডিয়া ক্লাস রুম  রয়েছে। সবুজ -শ্যামল গাছপালায় ভরা একটি মনোরোম পরিবেশে বিদ্যালয়টি তার নিজস্ব স্বকীয়তা ধরে রেখেছে।